ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Post Image
  • চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরতি সফরে ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সব কিছু ঠিক থাকলে দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসবেন। বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশে বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম সফর হতে যাচ্ছে।

  • ঢাকা-কুয়ালালামপুরের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দিনের সফর হলেও ঢাকায় তার অবস্থান হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, এক্ষেত্রে সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে তার ঢাকা মিশন। ঢাকা থেকে আনোয়ার ইব্রাহিম যাবেন ব্যাংকক সফরে। কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, ৭ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ঢাকায় আসার কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকে সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

  • সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন মালয়েশিয়া দিয়ে। মালয়েশিয়া হয়ে সরকারপ্রধান চীন সফর করেন। তারেক রহমানের কুয়ালালামপুর সফরে প্রায় পাঁচ মাসের ব্যবধানে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দুই বছরের ব্যধধানে এটি আনোয়ার ইব্রাহিমের দ্বিতীয় ঢাকা সফর হতে যাচ্ছে। আর এটি ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের ঘনিষ্ট সম্পর্কেরই বার্তা দেয়।

  • সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন মালয়েশিযা, এখন উনি আসবেন (আনোয়ার ইব্রাহিম) বাংলাদেশে। তারেক রহমানের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এ সফরে তার একটা ফলোআপ আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া, দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা তো হবেই।

  • জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা–সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ–সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।

  • এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরেও দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। এ নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে ঢাকার একটি কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিয়েছে, আনোয়ার ইব্রাহিমের সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভবনা রয়েছে।

  • সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন। আমরা আশা করছি, এ সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো সরকারপ্রধানের প্রথম সফর হবে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার একটা ভালো সম্পর্ক। যার কারণে আমাদের প্রধানমন্ত্রী গেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন। আশা করছি, সফরে ভালো কিছুই হবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

ইরান যুদ্ধ সমর্থন করেন না ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

সর্বাধিক পঠিত

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

সিজেপির কর্মসূচি নিয়ে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধী