বিশ্বে এই প্রথম শপিংমলে মাছ ধরার পুকুর বানাচ্ছে রাশিয়া

Post Image

ঐতিহ্যগতভাবে মাছ ধরাকে আউটডোর বা উন্মুক্ত জায়গার কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হলেও, এবার সেই অভিজ্ঞতাকে চার দেয়ালের ভেতরে নিয়ে আসছে রাশিয়ার একটি শপিং সেন্টার। 

মস্কোর ‘গাগারিনস্কি শপিং সেন্টার’ বিশ্বের প্রথম ইনডোর বা অভ্যন্তরীণ মাছ ধরার পুকুর চালুর ঘোষণা দিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ ভিন্নধর্মী এই বিনোদন কেন্দ্রটি উন্মুক্ত করা হতে পারে। 

কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, শপিং সেন্টারের ভেতরে ১০ মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রস্থের একটি কৃত্রিম পুকুর তৈরি করা হবে। পুকুরটিতে কার্প, ক্রুশিয়ান কার্প, টেঞ্চ, ব্রিম, পার্চ এবং ক্যাটফিশসহ বেশ কয়েক প্রজাতির মাছ ছাড়া হবে। যেখানে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন মানুষ মাছ ধরার সুযোগ পাবেন। 

মাছ ধরার জন্য প্রয়োজনীয় ছিপ এবং টোপ শপিং সেন্টার থেকেই সরবরাহ করা হবে। এছাড়া, পুকুরের পানির নিচে বিশেষ ক্যামেরা বসানো থাকবে, যার মাধ্যমে সরাসরি বড় পর্দায় মাছের আনাগোনা দেখতে পাবেন দর্শনার্থীরা। 

উদ্যোক্তাদের দাবি, এই ইনডোর পুকুরটি শপিং সেন্টারের ভেতরে একটি ‘প্রাকৃতিক দ্বীপ’ হিসেবে কাজ করবে। কেনাকাটার কোলাহলের মাঝেও এখানে এক শান্ত, মনোরম ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে কৃত্রিমভাবে পাখির ডাক এবং ব্যাঙের ডাকের আবহ তৈরি করা হবে। 

তবে এই প্রকল্প কতটুকু সফল হবে, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। এটি কি আসলেই পেশাদার মাছ শিকারীদের আকৃষ্ট করতে পারবে, নাকি কেনাকাটা করতে আসা স্ত্রীদের জন্য অপেক্ষারত স্বামীদের সময় কাটানোর মাধ্যম হবে—তা নিয়ে আলোচনা চলছে। 

ইনডোর পুকুরটির উদ্বোধনের সুনির্দিষ্ট দিনক্ষণ এবং এখানে অংশ নেওয়ার খরচ কেমন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কিছু সূত্রের ধারণা, এই সুবিধাটি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হতে পারে। কারণ, এখান থেকে শিকার করা কোনো মাছ বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ধরার পর সব মাছ আবার পুকুরেই ছেড়ে দিতে হবে (ক্যাচ অ্যান্ড রিলিজ)। 

তবে মাছ শিকারের সফলতার ওপর ভিত্তি করে দর্শনার্থীরা নির্দিষ্ট পয়েন্ট পাবেন, যা দিয়ে শপিং সেন্টারের বিভিন্ন দোকান থেকে আকর্ষণীয় উপহার বা ছাড়ের সুবিধা নেওয়া যাবে। 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই