চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে বিক্ষোভ, সতর্ক বিজিবি

Post Image
  • রাষ্ট্রদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। ওপারের এই কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

  • আজ রোববার দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশে ভারতের কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতাও অংশ নেন। ভারতীয় সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ বেশ কয়েকজন রাজনীতিক উপস্থিত ছিলেন।

  • সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সমালোচনা করেন।
  • তার মতে, বাংলাদেশের জনগণকে রক্ষা ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।

  • এদিকে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় সূত্র। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম। সেখানে তিন থেকে চার দিন অবস্থানের পর তাদের আগরতলায় যাওয়ার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে এ সফরের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

  • রোববার দুপুরে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ শেষ হয়। এরপর সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্তে টহল ও নজরদারি বাড়ায় বিজিবি। বেনাপোল চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে বিক্ষোভ, সতর্ক বিজিবি

অবশেষে তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

গাজাকে বিশ্ববাসীর নজর থেকে হারাতে দেবে না তুরস্ক: হাকান ফিদান

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

সর্বাধিক পঠিত

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

প্রথমবার ইসরাইল সফরে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট

বিশ্বে এই প্রথম শপিংমলে মাছ ধরার পুকুর বানাচ্ছে রাশিয়া

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের অঙ্গীকার হিজবুল্লাহর