ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন বা হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী ‘সিদ্ধান্তমূলক ও বিধ্বংসী’ প্রতিক্রিয়া জানাবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে বড় শয়তান এবং অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু বলে উল্লেখ করেন। পরে রোববার আলজাজিরার প্রতিবেদনেও বিবৃতিটি উল্লেখ করা হয়।
আবদুল্লাহি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, জনগণ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঐক্য আরও জোরদার করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে যুক্তরাষ্ট্রকে আগের যে কোনো সময়ের তুলনায় আরও বড় মূল্য দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, সামরিক সংঘাতে ধারাবাহিক ব্যর্থতার পর শত্রুপক্ষ এখন জনগণ ও তাদের নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।
ইরানি এই কমান্ডার বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতাই দেশের দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র ভূখণ্ডের শান্তি ও নিরাপত্তার শক্ত ভিত্তি







