মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

Post Image

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে এই এফআইআর দায়ের করা হয়েছে হেস্টিংস থানায়। আদালতের নির্দেশ অবমাননাসহ পুলিশের কাজে বাধা এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।

শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবাষির্কীর আয়োজন করা হয়। হাইকোর্টের নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায়। পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ ছিল, বিকেল ৩টা পর্যন্ত সভা করা যাবে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ হয়নি বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মমতা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেয় পুলিশ।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার

শিগগিরই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সীমিত করতে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

নেপালে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮

বাংলাদেশে ‘হিন্দু পরিবার’ লক্ষ্য করে হামলা, উদ্বিগ্ন ভারত

সর্বাধিক পঠিত

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

গিনি-বিসাউয়ের ক্ষমতা নিল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

ইরানে হামলা: ট্রাম্পের পাশে নেই ইউরোপ, বাণিজ্য বন্ধের হুমকি