মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে সংসদে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

Post Image


সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সকল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি জাতীয় সংসদে পেশ করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে এ সংক্রান্ত কোনো চুক্তি বা আলোচনা হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ৫৮ বিধিতে সাধারণ আলোচনার নোটিশের ওপর বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অনেক আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়েছে, কিন্তু জাতি জানে না সেই চুক্তিতে কী ছিল বা কী আছে। এ নিয়ে অতীতে অনেক লুকোচুরি হয়েছে। কিন্তু এখন একটি নির্বাচিত সংসদ, এই সংসদে লুকোচুরি আর চলুক এটা আমরা মোটেই চাই না। মাতারবাড়ি প্রকল্পের সঙ্গে অর্থনৈতিক সক্ষমতা এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয় জড়িত থাকায় এ বিষয়ে সংসদে খোলামেলা আলোচনার মাধ্যমে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি।

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা প্রত্যক্ষ করা যাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিলেও সরকারের সুনির্দিষ্ট নীতিকৌশল ও দৃশ্যমান অগ্রগতি জাতির সামনে স্পষ্ট হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সংসদকে অন্তত ১ হাজার ৪০০ শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত ‘মজলুমদের ও ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছরে অসংখ্য মানুষকে খুন, জুডিশিয়াল কিলিং, আয়নাঘরে নির্যাতন ও গুম করা হয়েছে। এ সময় তিনি সংসদে উপস্থিত বিএনপি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার স্বামী ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নিখোঁজ থাকার প্রসঙ্গ টেনে বলেন, আজও হাজারো ইলিয়াস আলীর পরিবার জানে না তারা জীবিত না মৃত।

এছাড়া দেশের বাজার পরিস্থিতি ও রপ্তানি খাত নিয়ে কথা বলতে গিয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, আমদানি, অভ্যন্তরীণ সরবরাহ এবং রপ্তানি খাতে এখনো সিন্ডিকেটের কালো ছায়া রয়ে গেছে, যার ফলে উৎপাদকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের মূল রপ্তানি খাত অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে ঝুঁকির মুখে পড়েছে উল্লেখ করে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ডা. শফিকুর রহমান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গেয়ে ভাইরাল: বাবার বিরুদ্ধে প্রতারণার ভয়াবহ অভিযোগ

মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে সংসদে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

প্রতিটি সংসদীয় আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব এমপি নাজিবুর রহমানের

ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বারের

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক

‘এখন শুধু জামায়াত চুপ করে থাকলেই বিএনপির পতন নিশ্চিত’

সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব