রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক

Post Image

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। তারা দুজনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেন। এ সময় তারা জানান, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।

তাদের দাবি, কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন তারা। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন বলে জানান তারা।

এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, ‘তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারা দেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’

আরেক শিক্ষার্থী রাজিব বলেন, ‘তারা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করে। তাদের একজনের ফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।’

এ সময় শিক্ষার্থীরা আটক দুজনের মুঠোফোনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা ও নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেন।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। পাশাপাশি তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গেয়ে ভাইরাল: বাবার বিরুদ্ধে প্রতারণার ভয়াবহ অভিযোগ

মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে সংসদে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

প্রতিটি সংসদীয় আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব এমপি নাজিবুর রহমানের

ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বারের

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক

‘এখন শুধু জামায়াত চুপ করে থাকলেই বিএনপির পতন নিশ্চিত’

সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব