পাকিস্তান সফরে যাচ্ছেন মৌলভীবাজারের দুই এমপি

Post Image

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয়দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল। আগামী ২৩ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় এ সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য অংশ নেবেন।

এ প্রতিনিধি দলে রয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের আইপিএ শাখা-২ থেকে ১৭ নভেম্বর জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সফর সামনে রেখে আগামী ১৯ নভেম্বর দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে (পশ্চিম ব্লক, লেভেল-৫) প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নোটিশে উল্লিখিত প্রতিনিধি দলের বাকি সংসদ সদস্যরা হলেন, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেনের নামও প্রস্তুতিমূলক সভার সদস্য তালিকায় রয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে সভায় পাঠানোর অনুরোধও জানানো হয়েছে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীতে রাতভর সহিংসতা, পাঁচ বাসে অগ্নিসংযোগ ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ

পাকিস্তান সফরে যাচ্ছেন মৌলভীবাজারের দুই এমপি

গাইবান্ধায় নিষিদ্ধ আ. লীগের জেলা সভাপতি ও উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় থানা-জিলানীর বাড়িতে হামলা, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

আইনজীবীকে রড দিয়ে মারধর, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

সর্বাধিক পঠিত

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশের বিমানবন্দরে বিসিএমএস স্থাপনে আগ্রহ ইতালীয় প্রতিষ্ঠানের

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু