ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সাকাল ৭টায় বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ৫ আগস্ট ২০২৪, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপেনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।







