‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই—এর মানে কী?’

Post Image

‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই—এর মানে কী? এই অঙ্গনে কোনো পুরুষের ডিভোর্স হয়নি? কোনো বিচারক, আইনজীবী কিংবা ক্লায়েন্টের ডিভোর্স হয়নি? আমি যাকে ডিভোর্স করেছি, তিনিও তো একজন পুরুষ। অথচ তার নামের আগে ডিভোর্স শব্দটি জুড়ে দেওয়া হয় না কেন?’—আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ।

২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার মামলার আসামি সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর আইনজীবী তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তাকে হয়রানির অভিযোগ তুলে কথাগুলো বলেন তিনি। এসব বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন বলেও জানান ব্যারিস্টার রিজওয়ানা।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবন ও বৈবাহিক অবস্থাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের চেষ্টা এবং দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, ১৮ বছর আইন পেশায় থাকার পর এবারই প্রথম নিজেকে একজন নারী আইনজীবী হিসেবে আলাদাভাবে অনুভব করতে হচ্ছে। শুধু ডিভোর্সি হওয়ার কারণে তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা অত্যন্ত অপমানজনক ও বেদনাদায়ক।

হয়রানির বর্ণনা দিয়ে ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে এ বি এম ফজলে করিম চৌধুরী গ্রেফতার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিছু নির্দিষ্ট ফোন নম্বর ও ব্যক্তির মাধ্যমে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে নিয়মিত হয়রানি করা হচ্ছে। তাকে নিয়ে ছয়-সাতবার রঙিন ও সাদা-কালো পোস্টার তৈরি করা হয়েছে। পুরো ঢাকা শহরে, জজ কোর্ট থেকে হাইকোর্ট মাজার, এমনকি গুলশান পর্যন্ত বিভিন্ন দেয়ালে এসব পোস্টার লাগানো হয়েছে। দিন-রাত বিভিন্ন দেশের নম্বর থেকে তাকে ব্ল্যাঙ্ক ফোনকলও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমি ২০ বছর ধরে এই আইন অঙ্গনে আছি। আমি এই অঙ্গনেরই মেয়ে। আমার বাবা একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। ১৮ বছর প্র্যাকটিস করার পর এবারই প্রথম অনুভব করলাম, আমি একজন নারী আইনজীবী।’

নিজের বৈবাহিক অবস্থাকে কেন্দ্র করে অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই—হোয়াট ডাজ ইট মিন? আমি যাকে ডিভোর্স করেছি, তিনিও তো নিশ্চয়ই একজন মানুষ বা পুরুষ। তার নামের আগে ডিভোর্স কথাটা আসে না কেন? কোনো পুরুষের ডিভোর্স হয়নি? কোনো বিচারক, আইনজীবী কিংবা ক্লায়েন্টের ডিভোর্স হয়নি?’

রিজওয়ানা আরও বলেন, এসব বিষয়ে তিনি বারবার ট্রাইব্যুনালকে জানিয়েছেন। চিফ প্রসিকিউটর ও আইনমন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরেছেন। তার সঙ্গে কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ঝড় তোলা হয়।

মামলার সাক্ষীদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার কথাও জানান এই আইনজীবী। তিনি বলেন, তাদের একজন প্রকাশ্যে বলেছিলেন, ফজলে করিমের জামিনের কোনো চেষ্টা ট্রাইব্যুনাল করলে চট্টগ্রাম থেকে এসে ট্রাইব্যুনাল গুঁড়িয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি এ মামলার একজন সাক্ষী। রোববারও তিনি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই—এর মানে কী?’

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম