‘ডা.তাহের পুরো জীবনটাই উৎসর্গ করেছেন এ ভূখণ্ডের ইসলামি আন্দোলনের সংগ্রামে’

Post Image


দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হন। এ সময় তাঁর প্রতি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আন্তরিকতা ও ভালোবাসার একটি মুহূর্ত নজর কাড়ে।

শনিবার (১৪ নভেম্বর) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান নায়েবে আমির তাহেরকে উদ্দেশ করে বলেন, ‘তাহের ভাই, সবাইকে একটু সালাম দেবেন, তারপর আমি বক্তব্য রাখব।’

এ সময় তাহের উপস্থিত সবার উদ্দেশে সালাম জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বিপ্লব একটিই হবে, আর সেটি হবে ইসলামি বিপ্লব।’

তাহেরের বক্তব্যের পর ডা. শফিকুর রহমান বলেন, ‘ওল্ড ইজ গোল্ড’। তাঁর এই মন্তব্যে সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সাড়া পড়ে।

এদিকে, আমির ও নায়েবে আমিরের মধ্যকার এই আন্তরিকতার মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাসুম আহমেদ। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডা. তাহের পুরো জীবনটাই উৎসর্গ করেছেন এ ভূখণ্ডের ইসলামি আন্দোলনের সংগ্রামে।’

মাসুম আহমেদ তাঁর পোস্টে তাহেরকে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। 

তিনি আরও লেখেন, ইসলামি আন্দোলনের সংগ্রামে দীর্ঘ জীবন উৎসর্গ করা এই নেতা একসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং বর্তমানে জামায়াতের ডেপুটি লিডার অব অপজিশন হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আমি ভয় পাই না: জামিনে মুক্ত পেয়েই ‘নন-পলাতক আ.লীগ নেতা’ অ্যাডভোকেট কামাল

‘ডা.তাহের পুরো জীবনটাই উৎসর্গ করেছেন এ ভূখণ্ডের ইসলামি আন্দোলনের সংগ্রামে’

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না: রাশেদ খাঁন

আগামীদিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা ওলামা পরিষদের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ. লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির

চাঁদাবাজির দায়ে বহিষ্কার সেই নেতাকে দলে ফেরাল বিএনপি

বিএনপি প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে: আসিফ মাহমুদ

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

সেসব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’

সাংবাদিক ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা