১৯ নভেম্বর আ’লীগের লকডাউনের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ

Post Image

দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা মহানগর দক্ষিণ শাখা। শনিবার (১৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি মাদ্রাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে আল্লামা কাশগড়ী (রহ.) হলে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মমিন এবং ছাত্রদলের তরুণ নেতা মো. মুজাহিদুল ইসলাম ও মো. আব্দুল আলিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁরা বলেন, ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব ও ভয়ভীতির রাজনীতির কোনো স্থান থাকতে পারে না।

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবিতে ডাকা লকডাউনের  বিরোধিতা করে বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে দেশের স্বাভাবিক জনজীবন ব্যাহত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমাল ও শিক্ষার পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৯ নভেম্বর আ’লীগের লকডাউনের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ

হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম

সড়ক খারাপ, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৭ দিন ধরে হ/ত্যার হুমকি পাচ্ছি: এমপি মাহমুদা মিতু

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, বিএনপি ছাড়া বিকল্প নেই’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সর্বাধিক পঠিত

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: দিল্লীর উদ্দেশে নাহিদ ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফায়ার সার্ভিসের বরাতে নাফিজসহ পরিবারের ৬ জনের মৃত্যুর খবর দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

কার কাছে ও কীভাবে শপথ, খুঁটিনাটি পর্যালোচনায় বিএনপি

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর