৭ দিন ধরে হ/ত্যার হুমকি পাচ্ছি: এমপি মাহমুদা মিতু

Post Image
সাত দিন ধরে ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু। এর আগেও তিনি এ ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে সংসদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে তাদেরই অপমান করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
 
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য মাহমুদা মিতু।
 
পোস্টে তিনি বলেন, ‘গত সাতদিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে। হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
 
সংসদে নিজের আবেগপ্রবণ হয়ে পড়ার প্রসঙ্গ তুলে মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’
 
তিনি আরও লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’
 
উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন লাগে। এনসিপির অভিযোগ, পেট্রলবোমা হামলার মাধ্যমে এ ঘটনা ঘটানো হয়েছে। এ জন্য জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। নুসরাতও একই অভিযোগ করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এই আগুনকে নিজেদের সফলতা দাবি করে সামাজিকমাধ্যমে উল্লাস প্রকাশ করেন।
 
এর আগে গত মঙ্গলবার মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান। তিনি নিজেই সামাজিকমাধ্যমে হামলার বিষয়টি প্রচার করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সড়ক খারাপ, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৭ দিন ধরে হ/ত্যার হুমকি পাচ্ছি: এমপি মাহমুদা মিতু

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, বিএনপি ছাড়া বিকল্প নেই’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

‘দিল্লি পারলে খুনি হাসিনাকে ল্যান্ডপোর্ট দিয়ে পাঠাক, নয় পুশ-ইন করুক’

ছাত্রশিবির ও ছাত্রদলের কমন শক্র ফ্যাসিস্ট হাসিনা: সাদিক কায়েম

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

সর্বাধিক পঠিত

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

স্লোগান মিছিল মিটিংয়ের মাধ্যমে একটা জাতি গড়ে উঠতে পারে না

জামায়াতে ইসলামীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: দিল্লীর উদ্দেশে নাহিদ ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

ফায়ার সার্ভিসের বরাতে নাফিজসহ পরিবারের ৬ জনের মৃত্যুর খবর দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম