কার কাছে ও কীভাবে শপথ, খুঁটিনাটি পর্যালোচনায় বিএনপি

Post Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সংসদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে ঠিক কার কাছে এবং কোন প্রক্রিয়ায় এই শপথ গ্রহণ করা হবে, তা নিয়ে বর্তমানে বিশ্লেষণ করছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখন কীভাবে বা কার কাছে শপথ নেওয়া হবে, সেগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।


বিএনপি সূত্রে জানা যায়, নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ার পর কীভাবে এবং কার কাছে শপথ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু করেছে দলটি। পার্লামেন্টের অনুপস্থিতিতে কীভাবে বা কার কাছে শপথ পাঠ করা হবে, তার আইনি দিকগুলো খতিয়ে দেখছেন দলটির নেতারা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুক্রবার রাতে দেখা করেছেন কয়েকজন শীর্ষ নেতা।


দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি গেজেট প্রকাশ হয় এবং স্পিকার বা ডেপুটি স্পিকারের (শপথ পড়ানোর) সুযোগ না থাকে, তবে তিনদিনের মধ্যে সিইসির শপথ পড়ানোর সুযোগ রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করলে আগামী ১৭ তারিখের মধ্যে শপথ অনুষ্ঠিত হতে পারে।


প্রচলিত রীতি অনুযায়ী, যেদিন সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন, সেদিন বিকেলেই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।


বর্তমান আইন অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন। সেটা না হলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির কাছে শপথ নেওয়া যাবে। কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকার অসমর্থ হলে তিনদিন পরে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।

দলটির একাধিক নেতা বলছেন, বর্তমানে কে কীভাবে শপথ পড়াবেন, তার আইনি ব্যাখ্যা নিচ্ছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ালে আইনের দিকগুলো যাচাই করে দেখছে দলটি। 


এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। 

সূত্র- বিবিসি বাংলা

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৯ নভেম্বর আ’লীগের লকডাউনের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ

হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম

সড়ক খারাপ, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৭ দিন ধরে হ/ত্যার হুমকি পাচ্ছি: এমপি মাহমুদা মিতু

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, বিএনপি ছাড়া বিকল্প নেই’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সর্বাধিক পঠিত

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: দিল্লীর উদ্দেশে নাহিদ ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফায়ার সার্ভিসের বরাতে নাফিজসহ পরিবারের ৬ জনের মৃত্যুর খবর দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

কার কাছে ও কীভাবে শপথ, খুঁটিনাটি পর্যালোচনায় বিএনপি

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর