রাজধানীর খিলগাঁওয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ইরফান হোসেন তুষার খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম মো. ইমরান হোসেন। তিনি রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ এলাকার বাসিন্দা।







