সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায় নেবে না: জামায়াত

Post Image
  • সরকার দেশ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না। এ মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা আমীর ডা. শফিকুর রহমান।

  • তিনি জানান, বিরোধী দল হিসেবে সরকারের কোনো ব্যর্থতার দায় তারা নেবে না। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

  • ডা. শফিকুর রহমান বলেন, মারতে মারতে এখন আর্মি গল্ফ ক্লাবেও ককটেল বিস্ফোরণ ঘটছে। এসবির সদর দফতরের সামনে, থানার গেটে বিস্ফোরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল ফুটেছে। আজকেও সেখানে দুজন আহত হয়েছে।

  • এছাড়াও পার্বত্য সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে তরুণ সেনাসদস্যের শাহাদাত বরণ করেছেন। সাজেক ভ্যালিতে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও তিনি সরকারি-বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার চিত্র ধরেন।

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়নসহ স্তরে স্তরে বাহিনী থাকা সত্ত্বেও এতগুলো নাশকতার পর অপরাধীদের গ্রেফতারের কোনো হদিস মিলছে না। কয়েকজনকে জনগণ ধরে দিলেও বাহিনীগুলো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।

  • তিনি অভিযোগ করেন, স্পষ্টত আইন শৃঙ্খলার দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি।

  • এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতার সমালোচনা করে তিনি বলেন, পরিস্থিতির অবনতি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজ থেকে কোনো বিবৃতি দেননি। দেশের এ পরিস্থিতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না উল্লেখ করে এ বিষয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জাতির সামনে স্পষ্ট বক্তব্য উপস্থাপনের জোর দাবি জানান তিনি।

  • সরকারি দলের একজন অনির্বাচিত প্রতিমন্ত্রীর আচরণ তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের এক এমপিকে ফোন করে শাসানোর সুরে কথা বলা হয়েছে। অন্যদিকে একটি গোয়েন্দা সংস্থা থেকে বিরোধী দলের এমপিকে জামায়াত ছাড়ার জন্য চাপ দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, একটি গোয়েন্দা সংস্থার সদস্যের কি এ অধিকার আছে? আমরা কি আবার সাড়ে ১৫ বছরের সে পুরোনো অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?

  • ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমীর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সন্তানদের রক্ত এখনো আমাদের চোখের সামনে তাজা। এ ভাসমান রক্তের ওপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেয়া হবে না।

  • তিনি স্পষ্ট করেন, বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় সরকার যদি দায়িত্ব পালন করতে না পারে, তবে দায় বিরোধী দল নেবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায় নেবে না: জামায়াত

বাসে আগুন দেওয়া ব্যাক্তিদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর

ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদিক কায়েম

ককটেল ফুটানোতে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

৩০০ ফিটের পথে তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভন্ড বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি হেফাজতে ইসলামের

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের