রেললাইনে আ/গুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক

Post Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে রেললাইনে টায়ার জ্বালানোর সময় আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

বাকৃবি শাখা ছাত্রদলের নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাশত করবে না। বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।

ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় আরও একজন পালিয়ে যায়। আটক দুজন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেবো না, আমি কি ভেসে এসেছি: আমির হামজা

রেললাইনে আ/গুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক

রাজশাহীতে যুবদল নেতার চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা, ক/কটেল বি/স্ফোরণ

চাঁদা না পেয়ে ঠিকাদারের বাইক নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রফিকুল ইসলাম খান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির