শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

Post Image
  • জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ঘটনায় জিয়া পরিষদের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মারুফ হাসান সংগঠনটির জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

  • রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সোমবার দুপুরে অধ্যাপক আমিনুর রহমান বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

  • বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ৮ নভেম্বর থেকে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
  • ‎
  • বহিষ্কারের বিষয়ে জিয়া পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

  • বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন মারুফ হাসান। তিনি বলেন, আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।
  • ‎
  • ‎এর আগে গত ৭ নভেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তার ছবি-সংবলিত একটি পোস্টার ব্যানারে সাঁটানোর পর অনুষ্ঠান শুরু হয়। এ ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর সভা শুরু হয়। সভায় বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন মারুফ হাসান। পরে আবারও হট্টগোল শুরু হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে তেড়ে যান।

  • ঘটনার পর জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

  • ‎ওই ঘটনার পর শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় জেলা ছাত্রদল। আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ছিলেন বলে অভিযোগ করে সংগঠনটি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চাঁদা না পেয়ে ঠিকাদারের বাইক নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ

৯ বছরের শিশুকে মসজিদের ভিতরে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ইমাম

শেখ হাসিনার জন্য পাসপোর্ট আবেদন করেছে ভাড়াটে প্রতিষ্ঠান

ফেসবুকে মিলিয়ন ক্লাবে এমপি আমির হামজা, অনুসারী ছাড়াল ১০ লাখ

সর্বাধিক পঠিত

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রফিকুল ইসলাম খান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির