রাজশাহীতে যুবদল নেতার চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ

Post Image

রাজশাহীতে যুবদল নেতা মোহাম্মদ সাঈদুল ইসলামের চেম্বারের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম বড় মসজিদ মোড় এলাকায় বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন বাইরে বেরিয়ে এসে ঘটনাস্থলে দুটি ককটেল দেখতে পান। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছিল এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

যুবদল নেতা মোহাম্মদ সাঈদুল ইসলাম বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তিনি একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন। এরপর ওয়াশরুমে থাকার সময় খবর পান যে, তার চেম্বারের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। দ্রুত নিচে নেমে এসে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে

এ বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল বলেন, ঘটনার সময় তিনি ট্রেনে ঢাকা থেকে রাজশাহীতে ফিরছিলেন। নেতাকর্মীরা ঘটনার ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য তাকে জানিয়েছেন। এ ঘটনার পরপরই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন। রাজশাহীতে পৌঁছে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহমুদুল হাসান বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেবো না, আমি কি ভেসে এসেছি: আমির হামজা

রেললাইনে আ/গুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক

রাজশাহীতে যুবদল নেতার চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা, ক/কটেল বি/স্ফোরণ

চাঁদা না পেয়ে ঠিকাদারের বাইক নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রফিকুল ইসলাম খান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির