জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

Post Image


জামায়াতে ইসলামীকে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করানো বিএনপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার দাবি, সংস্কারকামী নতুন কোনো শক্তি সংসদে মূল বিরোধী দল হলে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হতো; কিন্তু জামায়াতের সঙ্গে অতীত জোট ও পুরনো বোঝাপড়া থাকায় তাদের বিরোধী দল হিসেবে সামলানো বিএনপির জন্য অনেক সহজ।

সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপি থেকে পদত্যাগ, জোটের রাজনীতি এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, বিএনপি আসলে চায় নাই যে এনসিপি প্রধান বিরোধী দল হোক। জামায়াতকে প্রধান বিরোধী দল রাখাটা বিএনপির জন্য প্রয়োজন। এটি বাংলাদেশের মানুষেরও প্রয়োজন ছিল না, এনসিপিরও প্রয়োজন ছিল না; কিন্তু বিএনপির জন্য এটি প্রয়োজন ছিল।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপি লাগাতার প্রচার চালিয়ে সংস্কারকে একটি জামায়াতি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, অথচ জামায়াত বাস্তবিক অর্থে কোনো সংস্কারপন্থী রাজনৈতিক দলই নয়। তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির যেহেতু দীর্ঘদিনের পুরোনো জোট ও বোঝাপড়া রয়েছে, তাই সেই বোঝাপড়া অনুযায়ী বিরোধী দলকে নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য অনেক সহজ। আর সে কারণেই এটি বিএনপির প্রকল্প।

জামায়াতের রাজনৈতিক উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জামায়াত মূলত সরকার পরিচালনা কিংবা সংসদীয় বিরোধী দলের দায়িত্বশীল রাজনীতি করার জন্য উপযুক্ত নয়। তারা বড়জোর একটি সামাজিক সংগঠন হিসেবে কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তবে প্রকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক চরিত্র তাদের ভেতর অনুপস্থিত।

এনসিপির সম্ভাবনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আমি চেয়েছিলাম এনসিপি যেন সেই আত্মবিশ্বাসটা লালন করে যে তারাই প্রধান বিরোধী দল হবে এবং তারাই জোটে জামায়াতসহ অন্যদের নেতৃত্ব দেবে। কিন্তু দলটি শুরু থেকেই সেই আত্মমর্যাদা ও অবস্থান গ্রহণে চরম অনীহা দেখিয়েছে।

নির্বাচনি ফলাফলের ওপর আলোকপাত করে পদত্যাগী এই নেত্রী দাবি করেন, জামায়াত একক শক্তিতে এত আসন পায়নি। এনসিপির উপস্থিতি না থাকলে জামায়াত কোনোভাবেই ১০ থেকে ১৫টির বেশি আসন পেত না এবং চতুর্থ স্তরের দলেই পরিণত হতো। এনসিপির কারণে প্রতিটি আসনে যে ৫ থেকে ১০ হাজার ভোট অতিরিক্ত যুক্ত হয়েছে, মূলত তার ওপর ভর করেই জামায়াত এতগুলো আসনে জয় ঘরে তুলেছে।

সামান্তা শারমিন আক্ষেপ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনমানুষের মূল আকাঙ্ক্ষা ছিল পুরোনো ঘুনেধরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন। কিন্তু এনসিপির মতো সম্ভাবনাময় দল সেই আকাঙ্ক্ষা ভুলে পুরোনো ব্যবস্থার সঙ্গেই আপস ও একীভূত হয়ে গেছে, যার ফলে তারা নিজেদের স্বকীয়তা ও রাজনৈতিক অবস্থান দুটোই হারিয়ে ফেলেছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ

৯ বছরের শিশুকে মসজিদের ভিতরে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ইমাম

শেখ হাসিনার জন্য পাসপোর্ট আবেদন করেছে ভাড়াটে প্রতিষ্ঠান

ফেসবুকে মিলিয়ন ক্লাবে এমপি আমির হামজা, অনুসারী ছাড়াল ১০ লাখ

মামুনুল হককে ‘কুত্তার বাচ্চা’ বলে মন্তব্য হেফাজত আমিরের, সমালোচনার পর বললেন—‘চট্টগ্রামে এটি গালি নয়’

‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের রাজনৈতিক ভিত্তি নেই: মঞ্জু

সর্বাধিক পঠিত

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

নির্বাচন-পরবর্তী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল