আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রফিকুল ইসলাম খান

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।


প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। স্বাধীনতার পর দেশ তিনটি দল শাসন করেছে—একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, আরেকটি দল নয় বছর ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে, আর তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।


তিনি অভিযোগ করেন, দেশে দুর্নীতি-দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে একটি দলের নিজেদের মধ্যে সংঘর্ষে দুইশত লোক নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয় তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন—কোনো দলের নয় উল্লেখ করে তিনি বলেন, এতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে।


মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া হবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবে—সুশৃঙ্খল পরিবেশে দেশের যেকোনো স্থানে কাজ করতে পারবে।” তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।


সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করবো এবং চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তুলবো।”


উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।


এছাড়া উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।


সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চাঁদা না পেয়ে ঠিকাদারের বাইক নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ

৯ বছরের শিশুকে মসজিদের ভিতরে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ইমাম

শেখ হাসিনার জন্য পাসপোর্ট আবেদন করেছে ভাড়াটে প্রতিষ্ঠান

ফেসবুকে মিলিয়ন ক্লাবে এমপি আমির হামজা, অনুসারী ছাড়াল ১০ লাখ

সর্বাধিক পঠিত

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রফিকুল ইসলাম খান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির