বয়স নিয়ে ধোঁয়াশা দূর করলেন সাদিয়া আয়মান

Post Image


শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের খবরের পাশাপাশি তাদের বয়স নিয়েও চলে নানা আলোচনা। এবার নিজের বয়স নিয়ে এমনই এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে বয়স ৩৩ বছর দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, এই তথ্য সম্পূর্ণ ভুল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি সামনে আনেন অভিনেত্রী। সেখানে গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অনলাইনে থাকা এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, তা জানতে চেয়েছেন ভক্তদের কাছে।

পোস্টের ক্যাপশনে সাদিয়া লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে নাহয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারব?’

নিজের বয়স ও জন্মসাল নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ই মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল।’

বয়স নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সাদিয়া আরও বলেন, ‘তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’

গুগলে থাকা বয়সের তথ্য নিয়ে অভিনেত্রীর এই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে অনলাইনে ব্যক্তিগত তথ্যের ভুল উপস্থাপন কীভাবে সংশোধন করা যায়, তা নিয়েও অনুসারীদের পরামর্শ চেয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

বয়স নিয়ে ধোঁয়াশা দূর করলেন সাদিয়া আয়মান

পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

চট্টগ্রামের পর এবার গাইবান্ধায়ও পরীমণিকে বয়কটের ঘোষণা

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

সর্বাধিক পঠিত

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

এআই ব্যবহার করে কারও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনোভাবেই বিনোদন হতে পারে না: মেহজাবীন

জামিন পেলেন গায়ক নোবেল

এবার সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা হিরো আলমের

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

আমার কাছে চাঁদা চায়নি, চাইলে অবশ্যই দিতাম: সালমান মুক্তাদির