পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

Post Image


মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।

ঘটনাটিকে পরিকল্পিত বলেও মনে করছেন এই অভিনেত্রী।

গতকাল রবিবার  দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান পরীমনি। তার অভিযোগ, গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠান শেষে হঠাৎ এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।

পরিস্থিতির কারণে গাড়িতে উঠতে না পেরে অনুষ্ঠানস্থলের পেছনের অংশে বসে থাকতে হচ্ছে বলেও জানান তিনি।

পরীমনি বলেন, বাধ্য হয়ে গুলশান থানায় ফোন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন। লাইভে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তার অভিযোগও করেন এই অভিনেত্রী।

ঘটনার জন্য ‘ইয়োলো জার্নালিজম’ চর্চাকারীদের দায়ী করেন পরীমনি। তার ভাষায়, যারা সাংবাদিকতার নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তারাই এমন পরিস্থিতি তৈরি করেছেন। কারও সঙ্গে কোনো বিরোধ থাকলে সরাসরি বসে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।

এরপর আরও কয়েকটি ফেসবুক লাইভ করেন পরীমনি। এর একটিতে তাকে সাদা রঙের একটি গাড়িতে উঠতে দেখা যায়।

এ সময় সন্তানকে দ্রুত গাড়িতে নিয়ে আসার জন্য বলেন তিনি। পরে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। লাইভের ভিডিওতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা যায়।

এদিকে কয়েক দিন আগে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির ঘটনা নিয়েও আলোচনা চলছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।

ওই ঘটনায় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে অভিনেত্রী অভিযোগ করেন, ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছেন। তবে পরীমনির অভিযোগ অস্বীকার করে রবিউল দাবি করেন, অভিনেত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। তার ভাষ্য, পুরো ঘটনাটিই ভিডিওতে ধারণ করা হয়েছে।

গত ৫ নভেম্বরের ওই ঘটনার জেরে পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। পরীমনির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও নোটিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

চট্টগ্রামের পর এবার গাইবান্ধায়ও পরীমণিকে বয়কটের ঘোষণা

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমনি

সর্বাধিক পঠিত

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

এআই ব্যবহার করে কারও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনোভাবেই বিনোদন হতে পারে না: মেহজাবীন

জামিন পেলেন গায়ক নোবেল

এবার সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা হিরো আলমের

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা