চট্টগ্রামের পর এবার গাইবান্ধায়ও পরীমণিকে বয়কটের ঘোষণা

Post Image

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এবার চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

আজ রবিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের জেলা পুলিশ লাইনস রোডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সমাবেশে বক্তারা পরীমণির সাম্প্রতিক আচরণের নিন্দা জানিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

সাংবাদিকদের অভিযোগ, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর সঙ্গে দুর্ব্যবহার করেন পরীমণি। ওই সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার পাশাপাশি তাকে গালিগালাজ এবং অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ করেন অভিনেত্রী। তবে সাংবাদিক নেতাদের দাবি, রবিউল ইসলাম শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তার একটি হাত অকেজো।


সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশে একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকবেন বলেও জানান তারা।

এ সময় সাংবাদিকরা ঘোষণা দেন, পরীমণি ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তার সংক্রান্ত কোনও সংবাদ প্রকাশ করবেন না। পাশাপাশি তাকে সার্বিকভাবে বয়কটের সিদ্ধান্ত জানান এবং প্রয়োজনে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।

গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি মিট দ্য প্রেস অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সামনে প্রায় অর্ধশত সাংবাদিক একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ অন্যরা।


এদিকে সাংবাদিকদের প্রতিবাদের প্রভাব পড়েছে পরীমণির অন্যান্য অনুষ্ঠানেও। চট্টগ্রামে আয়োজিত হতে যাওয়া ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকেও বাদ পড়েছেন এই অভিনেত্রী। আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।


অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানিয়েছেন, সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে পরীমণিকে অতিথি তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। যদিও সাম্প্রতিক বিতর্কের আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়েছিল। সিদ্ধান্ত পরিবর্তনের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।


অন্যদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলাকে কেন্দ্র করেও আইনি জটিলতায় রয়েছেন পরীমণি। গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হননি। পরে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান পরীমণি।


এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

চট্টগ্রামের পর এবার গাইবান্ধায়ও পরীমণিকে বয়কটের ঘোষণা

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমনি

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘আমার মানসিক শান্তি নষ্ট করে দিলেন, এরপর কী বাকি থাকল আর’

এআই ব্যবহার করে কারও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনোভাবেই বিনোদন হতে পারে না: মেহজাবীন

সর্বাধিক পঠিত

বৈশাখী আমেজে মেহজাবীন চৌধুরী

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

এআই ব্যবহার করে কারও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনোভাবেই বিনোদন হতে পারে না: মেহজাবীন

এবার সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা হিরো আলমের

জামিন পেলেন গায়ক নোবেল

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা