রণবীর ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন

Post Image


বলিউডের ইতিহাসে তারকা দম্পতিদের বিচ্ছেদের ঘটনা প্রায়ই দেখা যায়। এবার জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 


দীর্ঘ দিনের দাম্পত্য জীবন শেষে তারা আলাদা হওয়ার পথে হাটছেন- এমন আলোচনা এখন সামনে চলে এসেছে। 


ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতির মধ্যে মতের অমিল চলছে। সেই থেকেই নাকি তাদের দূরত্ব বাড়ছে। সম্প্রতি ‘রেডিট’র একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়, চলতি বছরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন তারা। আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নাকি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিবাহবিচ্ছেদ হতে পারে। যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।


এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ছোট সন্তান দুয়ার ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে।


এদিকে সমালোচকরা প্রশ্ন তুলছে সম্প্রতি ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমার সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন দীপিকা পাড়ুকোন। স্বামীর সাফল্যে তার এমন নীরবতা কেন!


তবে এ বিষয়ে এরই মধ্যে একবার জবাব দিয়েছিলেন দীপিকা। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের সবার দেখার আগেই আমি ‘ধুরন্ধর’ দেখে ফেলেছি। তাহলে বলো, এবার হাসির পাত্রটা কে?”


তবুও নতুন করে বিচ্ছেদের গুঞ্জনে সরব হয়ে উঠেছে নেটদুনিয়া। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রণবীর সিং বা দীপিকা পাড়ুকোন।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

প্রেমের টানে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেলেন হানিফ সংকেত

রণবীর ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন

প্রাণী হত্যা হচ্ছে ভেবে মাছ ডিম ছাড়ছেন জয়া

সর্বাধিক পঠিত

মৃত্যুর গুজবে কনটেন্ট ক্রিয়েটর রাকিব লাইভে, জানালেন সুস্থ আছেন

বিজয় দিবসে সংস্কৃতির মিলনমেলা: অনুপম সাংস্কৃতিক উৎসব ২০২৫

দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী

বিয়ে করলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

আমার পরিবারে সবাই বিএনপি, নারী এমপির একটা সিট আমাকে দেয়া হোক: রিনা খান

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম