জীবনে প্রথমবার নোয়াখালী যাচ্ছেন কেয়া পায়েল

Post Image


অভিনেত্রী কেয়া পায়েল তার ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যস্ত সময় পার করছেন এখন। নাটক, মডেলিং, ইন্টারভিউ, ব্র্যান্ড প্রমোশন ও ব্যবসা নিয়ে ব্যস্ততা তার। কেয়া বর্তমানে নাটকে অভিনয় একদম বেছে বেছে করছেন।

এ নিয়ে তিনি বলেন, ‘একটি সময় টানা শুটিং করতাম। বিভিন্ন ধরনের গল্পে তখন কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়িয়ে নিয়েছি। এরপর মনে হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের প্রতি আমার দায়িত্ববোধ বেড়েছে। তাদের আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার এখনই সময়। সেই জায়গা থেকে গল্প নির্বাচনে আরও বেশি সচেতন হওয়া এবং বেছে কাজ করা।’

নাটকে কেয়া পায়েল ব্যস্ততা কিছুটা কমালেও বেড়েছে তার প্রমোশনের কাজ। সেই সূত্রে ঢাকা ও ঢাকার বাইরে তাকে প্রতিনিয়ত বিভিন্ন প্রমোশনে যেতে হয়। এবার তিনি নোয়াখালী যাচ্ছেন, যা তার জীবনে প্রথমবার। নোয়াখালী যাওয়া নিয়ে কেয়া পায়েল একটি ভিডিও প্রকাশ করে বলেন, ‘কেমন আছেন নোয়াখালীর জনগণ? আমি কেয়া পায়েল প্রথমবারের মতো ১১ নভেম্বর আপনাদের জেলায় আসছি। দেখা হবে।’

সম্প্রতি অভিনেতা আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে কেয়া পায়েলকে। জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামে চরকির এই অরিজিনাল ওয়েব ফিল্মটি মুক্তি পায় ৮ অক্টোবর।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

জীবনে প্রথমবার নোয়াখালী যাচ্ছেন কেয়া পায়েল

বয়স নিয়ে ধোঁয়াশা দূর করলেন সাদিয়া আয়মান

পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

চট্টগ্রামের পর এবার গাইবান্ধায়ও পরীমণিকে বয়কটের ঘোষণা

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার

সর্বাধিক পঠিত

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

এআই ব্যবহার করে কারও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনোভাবেই বিনোদন হতে পারে না: মেহজাবীন

এবার সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা হিরো আলমের

জামিন পেলেন গায়ক নোবেল

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

আমার কাছে চাঁদা চায়নি, চাইলে অবশ্যই দিতাম: সালমান মুক্তাদির

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা