খেলনা বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

Post Image

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেছে ভারতের অ্যাভিয়েশন প্রতিষ্ঠান ডুনস অ্যাভিয়েশন। একটি চার্টার্ড উড়োজাহাজকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলার অভিযোগে গুজরাটের গান্ধীনগরের আদালতে মামলাটি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর. আগরওয়ালের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ডুনস এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ উড়োজাহাজে ভ্রমণ করেন নোরা। সে সময় বিমানের ভেতরে কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। ভিডিওগুলোতে উড়োজাহাজটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে বর্ণনা করেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

ডুনস অ্যাভিয়েশনের অভিযোগ, নোরার এসব মন্তব্য ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’। কোনো কারিগরি জ্ঞান, যাচাই-বাছাই কিংবা বাস্তব তথ্যের ভিত্তি ছাড়াই তিনি উড়োজাহাজটি নিয়ে এমন মন্তব্য করেছেন বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির দাবি, নোরার ইনস্টাগ্রামে ৪ কোটি ৬০ লাখের বেশি অনুসারী থাকায় তার মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর নেতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠানের ব্যবসায়। মামলার অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার পর তাদের উড়োজাহাজের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং বাতিলের সংখ্যাও বেড়ে যায়। এতে প্রতিষ্ঠানের সুনাম, গুডউইল ও বাণিজ্যিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ডুনস এভিয়েশনের।

তবে শুধু আর্থিক ক্ষতিপূরণই নয়, আদালতের কাছে আরও কয়েকটি নির্দেশনা চেয়েছে অ্যাভিয়েশন প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজটি নিয়ে নোরার করা মন্তব্য, ভিডিও ও সংশ্লিষ্ট সব কনটেন্ট সরিয়ে ফেলার পাশাপাশি অভিনেত্রীর কাছ থেকে প্রকাশ্য ব্যাখ্যাও দাবি করেছে তারা।

ডুনস অ্যাভিয়েশন আরও দাবি করেছে, নোরা যে উড়োজাহাজটিকে ছোট বা খেলনা হিসেবে উপস্থাপন করেছেন, সেটি আসলে নির্ধারিত যাত্রার জন্য উপযুক্ত একটি উড়োজাহাজ। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সেসনা সাইটেশন সিজে২ উড়োজাহাজটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন—ডিজিসিএ—অনুমোদিত, উড্ডয়নযোগ্য এবং বৈধ এনএসওপি লাইসেন্সের অধীনে পরিচালিত হচ্ছিল।

চলতি বছরের এপ্রিলে মামলাটি দায়ের করা হয়। এখন এর পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নোরার বিরুদ্ধে আনা এসব অভিযোগকে মামলাকারী প্রতিষ্ঠানের দাবি হিসেবেই দেখা হচ্ছে।

নোরা ফাতেহি ভারতীয় বিনোদন অঙ্গনে অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। ‘বিগ বস’-এর মাধ্যমে পরিচিতি পাওয়ার পর ‘দিলবার’, ‘কমরিয়া’, ‘ও সাকি সাকি’সহ বিভিন্ন গানের পরিবেশনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বলিউডের পাশাপাশি তেলেগু সিনেমাতেও কাজ করেছেন এই তারকা।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

খেলনা বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি : পপি

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ

বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা চেরি

টিকটক দুনিয়ায় শোক, খুন হলেন শামসো বিবি

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন হিরো আলম

সর্বাধিক পঠিত