সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

Post Image

রাজধানীর মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেওয়া সরকারি গ্রাফিক আর্টস কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আগে, মঙ্গলবার গভীর রাতে হাসপাতালটিতে ৭০-৮০ জন যুবক নিয়ে প্রবেশ করেন আব্দুস সালাম। এ সময় তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে খুঁজতে থাকেন। পরে তাকে না পেয়ে সেখানকার এক কর্মীকে মারধর করে। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট চালায়। এতে হাসপাতালটির ৫০-৬০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।

হামলার ঘটনার আগে এক নারী রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীর স্বজনরা চিকিৎসা বিলে ছাড় চান। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ও দেয়। তারা বিল পরিশোধ করে চলেও যায়। কিন্তু তারা যাওয়ার ১০ মিনিট পর ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালের ভেতর ঢুকে হামলা চালানো হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

শ্রমিক আন্দোলনে নিহত সেই তৌফিকের পরিবারের পাশে থাকার ঘোষণা জামায়াত আমিরের

‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারের পাশে জামায়াত

সর্বাধিক পঠিত

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি