‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

Post Image

‘পাঁচ-পাঁচই লাগবে, এক পয়সাও কম হবে না, এটা সরাসরি ভিপি নুরের নির্দেশ’ এমন অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের কয়েক ঘণ্টার পর তাঁর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও ১০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করেন সদ্যবিলুপ্ত জেলা গণ অধিকার পরিষদ কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী। ওই মামলায় ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। এর আগে দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, ফারুক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম ভাঙিয়ে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তাঁকে সতর্ক করা হয়। তবে তথ্য-প্রমাণ না থাকায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।


এজাহারে আরো বলা হয়, ফারুকের একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে তাঁকে ইয়াকুব হাসান সাকিব নামের এক যুবকের কাছে পাঁচ লাখ টাকা দাবি করতে শোনা যায়। এ সময় তিনি ওই টাকা ভিপি নুরের নির্দেশে চাওয়া হচ্ছে বলে জানান। পরে নুরুল হক নুর তাঁর ফেসবুক আইডিতে ফারুককে বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।


অভিযোগে বলা হয়, ফারুকের বক্তব্যে নুরুল হক নুরের ১০ কোটি টাকার মানহানি হয়েছে। তাঁর বক্তব্যের কারণে মানুষের মধ্যে নুরের বিষয়ে বিরূপ ধারণা তৈরি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।


গত ৪ অক্টোবর রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের অডিও বার্তায় ফারুককে বলতে শোনা যায়, ‘তোমার পাসপোর্টটা জমা দিমু, তারপর ওয়ার্ক পার্মিট ভিসার জন্য পাঠাবো, যে দেশে বলবা সে দেশেই পাঠাবো। এজন্য পাঁচ-পাঁচই লাগবে, এক পয়সাও কম হবে না বাবা। এটা সরাসরি ভিপি নুরের নির্দেশ, কথাটা বুঝছো।’


অডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার সন্ধ্যায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুককে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই।’ অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকেও বলা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার

সর্বাধিক পঠিত

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’