ফারজানাকে স্ত্রী পরিচয় দেওয়ায় ক্ষুব্ধ রনি, ফেসবুকে দিলেন ব্যাখ্যা

Post Image

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ। এ খবর প্রকাশে গণমাধ্যম তাকে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচয় দেয়। তবে এ পরিচয় অস্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছেন রনি।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

ফটোকার্ডে লেখা ছিল, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’। সেটি শেয়ার করে রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’


এর আগে জানা যায়, ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। দলটির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন এনসিপির এক যুগ্ম আহ্বায়ক।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ফারজানাকে স্ত্রী পরিচয় দেওয়ায় ক্ষুব্ধ রনি, ফেসবুকে দিলেন ব্যাখ্যা

এনসিপি থেকে পদত্যাগ করে সামান্তা লিখলেন, ‘লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন’

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

‌৭০০০ অটোরিকশা থাকার দাবি যুবদল নেতার, জবাবে গোলাম পরওয়ার বললেন— ‌‘একটার প্রমাণ দেখাক’

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

সর্বাধিক পঠিত

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে