‌৭০০০ অটোরিকশা থাকার দাবি যুবদল নেতার, জবাবে গোলাম পরওয়ার বললেন— ‌‘একটার প্রমাণ দেখাক’

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে ‌‘সাত হাজার অটোরিকশার লাইসেন্স ছিল’ বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন। যদিও তিনি এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেননি।

এ পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দাবি করেছেন যে, ৭০০০ হাজার নয়, বরং অভিযোগকারী তার নামে একটা রিকশার লাইসেন্স রয়েছে এমন কোনো তথ্য-প্রমাণ দেখাক। তাছাড়াও, তিনি রিকশার লাইসেন্স নিয়ে মন্তব্যকারীদের রুচিবোধ ও চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। 

তার ভাষ্য, ‘হাজার না, একটা রিকশার প্রমাণ দেখাক। তাদের এমন আচরণে আসলে ফ্যামিলি চেনা যায়, মা-বাপ কেমন ছিল, সেটি এসব কথা থেকেই মানুষ সহজে বুঝে। এদের তো আসলে কোনো রুচি নেই; এদের চরিত্রের এত নিম্নগামিতা!’

এর আগে, গতকাল বুধবার (৪ নভেম্বর) স্যাটেলাইটভিত্তিক বেসরকারি টেলিভিশন স্টার নিউজে আয়োজিত ‘সরকারের চ্যালেঞ্জ: শ্রমিক অধিকার রক্ষা ও শিল্প নিরাপত্তা’ শীর্ষক এক টকশোতে অংশ নিয়ে যুবদল নেতা অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন এ প্রশ্ন তুলেন। 

টকশোতে আশরাফ জালাল খান মননকে বলতে শোনা যায়, তিনি বলছেন, “জামায়াতের গোলাম পারওয়ার সাহেবের ৭০০০ অটোরিক্সার লাইসেন্স ছিল। আপনি দেখবেন ৫ আগস্টের আগে অটোরিকশা কিন্তু ঢাকার সব গলিতে চলতে পারতো না; মেইন রোডে কিন্তু আসতে পারতো না। ইন্টেরিম গভর্নমেন্টের আমলে জামায়াতের আমির সাহেবদের মতো এরকম যারা যারা অটোরিকশার ব্যবসায়ী আছে, আমি কোনো দলের নাম বলতে চাচ্ছি না। যারা যারা অটোরিক্সা ব্যবসায়ী আছেন তারাই ঢাকা শহরে সমস্ত জায়গায় অটোরিকশা চালানোর ব্যবস্থা করেছেন। তাদের নেতাকর্মী কিংবা তাদের গরীব মানুষের জন্য, দেশের মানুষের জন্য।”

তিনি আরও বলেন, “এখন অটোরিকশা বন্ধ করে দেওয়া হলে আল্টিমেটলি ক্ষতিগ্রস্ত কারা হলো? গোলাম পরওয়ারের নাম আসছে। কারণ, তার ৭০০০ অটোরিকশা আছে। ৭০০০ অটোরিকশা মানে ৭০০০ জামাতের কর্মী এখানে আছে। আছে বলেই আমরা মনে করছি, এই আন্দোলনের (অটোরিকশা তুলে দেওয়ার প্রতিবাদ) সাথে সরাসরি জামায়াতের অবশ্যই ইন্ধন আছে।”

যুবদল নেতা আশরাফ জালাল খান মননের এ অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দ্য ঢাকা ডায়েরিকে বলেন, “ঢাকা উত্তরের প্রশাসক বলেছিলেন ৭০০; আরেক জন বললেন ৬০০; কালকে শুনলাম ৭০০০; একজন প্রতিমন্ত্রীও বলেছেন ৭০০। এভাবে বাড়তেছে তো! এটার জন্য আর কী করার? তাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া তো উপায় নাই। এদের তো আসলে কোনো রুচি নেই; এদের চরিত্রের এত নিম্নগামিতা!”

তিনি আশরাফ জালাল খান মননের ব্যাপারে বলেন, “এই নাম জীবনের প্রথম শুনলাম। তেল লাগিয়ে এদের প্রমোশন হয়েছে তো। যে যত তেল দিতে পারবে, মিথ্যা বলতে পারবে, তার ততো প্রমোশন হবে। তিন-চারটা এভাবেই জোগাড় হয়েছে তো। তাদেরকে এই কাজে ছেড়ে দিয়েছে।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, “হাজার না, একটা রিকশার প্রমাণ দেখাক। এগুলো বলে মূলত তারা মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছে। তাদের এমন আচরণে আসলে ফ্যামিলি চেনা যায়, মা-বাপ কেমন ছিল, সেটি এসব কথা থেকেই মানুষ সহজে বুঝে। মানুষের রাজনৈতিক কথাবার্তার একটা মাত্রা থাকে।”

মিয়া গোলাম পরওয়ার হাস্যরস করে বলেন, “উনাদেরকে জিজ্ঞেস করেন যে, ‘সব রিকশার ভার একটা লোকের ঘাড়ে দিচ্ছেন কেন? একটা লোককে ৭০০০ দিয়ে দিলে তো অন্যরা বেকার হয়ে যাবে।’”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ফারজানাকে স্ত্রী পরিচয় দেওয়ায় ক্ষুব্ধ রনি, ফেসবুকে দিলেন ব্যাখ্যা

এনসিপি থেকে পদত্যাগ করে সামান্তা লিখলেন, ‘লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন’

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

‌৭০০০ অটোরিকশা থাকার দাবি যুবদল নেতার, জবাবে গোলাম পরওয়ার বললেন— ‌‘একটার প্রমাণ দেখাক’

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

সর্বাধিক পঠিত

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে