৯ মাসেই অকটেন ৩৮% ও গ্যাস সিলিন্ডারের ৫২% দাম বৃদ্ধি-সরকারে প্ল্যানটা চমৎকার

Post Image


মাত্র ৯ মাসের ব্যবধানে দেশে অকটেনের দাম প্রায় ৩৮ শতাংশ এবং গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৫২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চললেও এখনো তাদের দাবি পূরণ হয়নি। আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব বিষয় তুলে ধরে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সরকারের নীতির সমালোচনা করে লেখেন, ‘সরকারের প্ল্যানটা চমৎকার! দাম বাড়াতে সরকারি সিদ্ধান্তই যথেষ্ট, মজুরি বাড়াতে লাগে আন্দোলন। আর সেই আন্দোলনে প্রাণ গেলে, তার দায় নেবে কে?’

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি তুলনা করে সরকারের প্রতি প্রশ্ন তুলেছেন।

তার বক্তব্যে উঠে এসেছে, নিত্যপ্রয়োজনীয় জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকর হলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি আদায়ে আন্দোলনে নামতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনে প্রাণহানির দায়ভার কে নেবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

শফিকুল আলম • ১৭ বছর সংবাদপত্রের প্রতিটি অক্ষরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল

৯ মাসেই অকটেন ৩৮% ও গ্যাস সিলিন্ডারের ৫২% দাম বৃদ্ধি-সরকারে প্ল্যানটা চমৎকার

সরকারি কর্ম কমিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দলীয়করণ করা না হয়: ছাত্র অধিকার পরিষদ সভাপতি

শ্রমিক আন্দোলন আর শ্রমিকদের হাতে নেই, পতিত স্বৈরাচারের নির্দেশে চলছে: ছাত্রদল নেতা আবিদ

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

সর্বাধিক পঠিত

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?