সরকারি কর্ম কমিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দলীয়করণ করা না হয়: ছাত্র অধিকার পরিষদ সভাপতি

Post Image

সরকারি কর্ম কমিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দলীয়করণ করা না হয়— বিএনপি নেতৃত্বাধীন সরকার ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভায় এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটির মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। 

নাজমুল হাসান বলেন,“গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিলো সরকারি চাকরি নিয়ে। তাই শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন শেষ করে যেন চাকরির পরীক্ষাগুলোতে, বিশেষ করে সরকারি কর্ম কমিশন নিয়োগের ক্ষেত্রে যেন দলীয়করণ করা না হয়। জুলাই জাতীয় সনদে যেভাবে রূপরেখা রয়েছে, সেই আলোকে যেন বাস্তবায়ন করা হয়। ”

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন,“বিগত সময়ে গণরুম, গেষ্টরুমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মেধাচর্চাকে নষ্ট করা হয়েছে। আমরা গণভোটের নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এবং আমাদের রক্তের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেকহোল্ডারদের নিয়ে আপনারা বসেছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটিবারের জন্যও আমাদের সাথে বসে আমাদের কথা শোনা বা আমাদের সাথে চা খাওয়ার কথা তিনি মনে করেননি।”

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন,“প্রত্যেকটা মেধাবী শিক্ষার্থী চাকরি পাবে। বিগত সময়ে দলীয় ক্যাডার বা সরকার দলীয় সংগঠনের নেতৃবৃন্দ হলেই চাকরি পাওয়ার যে প্রথা ছিল, সেটা যেন আর ভবিষ্যতে বাংলাদেশে না হয়।”

‘১০ বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না’ আহ্বান জানিয়ে নাজমুল হাসান বলেন, “সংসদে উচ্চকক্ষ গঠনের জন্য আহ্বান জানাই, একই সাথে নিম্নকক্ষের যে ভোটের প্রপোশনাল রেশিও দেওয়ার পদ্ধতি ছিল, সেই বিষয়টাকে সযত্নে বিবেচনা করার জন্য আহ্বান জানাই। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকা উচিত। প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দুইবারের বেশি বা ১০ বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না, সে জায়গায় বিএনপি একমত হয়েছে, আমরা একমত।”

তিনি আরও দাবি জানিয়ে বলেন,“প্রধানমন্ত্রী যেন দলীয় পদ এবং সরকার প্রধান দুইটা পদের ক্ষেত্রে যেন একই ব্যক্তি দায়িত্ব পালন করার বিষয় আরও বেশি যেন আলোচনা আসে। দুর্নীতি দমন কমিশনকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় এবং সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) যেন সেইভাবে নিয়োগ দেওয়ার সুযোগ থাকে।”

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশ নেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

শফিকুল আলম • ১৭ বছর সংবাদপত্রের প্রতিটি অক্ষরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল

৯ মাসেই অকটেন ৩৮% ও গ্যাস সিলিন্ডারের ৫২% দাম বৃদ্ধি-সরকারে প্ল্যানটা চমৎকার

সরকারি কর্ম কমিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দলীয়করণ করা না হয়: ছাত্র অধিকার পরিষদ সভাপতি

শ্রমিক আন্দোলন আর শ্রমিকদের হাতে নেই, পতিত স্বৈরাচারের নির্দেশে চলছে: ছাত্রদল নেতা আবিদ

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

সর্বাধিক পঠিত

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?