প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

Post Image
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ বলে মন্তব্য করার পর পদ হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 
উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, অনেকে তার এ মন্তব্যকে প্রধানমন্ত্রীর তোষামোদ হিসেবে বিবেচনা করতে পারেন। তবে তার মতে, স্লোগানটি একটি ‘হাদিস’।
 
অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’’
 
মসিউর রহমান আরও বলেন, ‘‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো আমার মুখে দাড়ি নেই, টুপি পরি না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’’
 
রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হলো।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

শফিকুল আলম • ১৭ বছর সংবাদপত্রের প্রতিটি অক্ষরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল

৯ মাসেই অকটেন ৩৮% ও গ্যাস সিলিন্ডারের ৫২% দাম বৃদ্ধি-সরকারে প্ল্যানটা চমৎকার

সরকারি কর্ম কমিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দলীয়করণ করা না হয়: ছাত্র অধিকার পরিষদ সভাপতি

শ্রমিক আন্দোলন আর শ্রমিকদের হাতে নেই, পতিত স্বৈরাচারের নির্দেশে চলছে: ছাত্রদল নেতা আবিদ

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

সর্বাধিক পঠিত

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?