মাদক কারবারি বন্ধে সরকারের সদিচ্ছা নেই : শিবির সভাপতি

Post Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মাদক কারবারি বন্ধে সরকারের কোনো সদিচ্ছা নেই। বর্তমান সময়ে মাদক কারবারির শীর্ষ পর্যায়ের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, অসংখ্য ছাত্রদল নেতাকর্মী মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন। মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে। মাদক কারবারির সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ থাকা সত্ত্বেও তা বন্ধে সরকার তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, সরকার কৌশলে আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মকে মাদকে আসক্ত করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে উঠে-পড়ে লেগেছে।

বক্তব্যের মধ্যে তিনি বলেন, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শোক কাটিয়ে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের স্বাধীনতার ৫৪ বছরেও সংকট কাটেনি। দেশ উন্নত হলে নেতাদের পিছনে কেউ ঘুরবে না। তাই নেতারা দেশকে উন্নত করতে চায় না। ক্ষমতাসীন দলের নেতারা যুবক ও তরুণদের সাথে তামাশা করছে। কর্মসংস্থান সৃষ্টির কথা বলে পোশাক কারখানা বন্ধ করে দিচ্ছে। 

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫

আওয়ামী সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন

মাদক কারবারি বন্ধে সরকারের সদিচ্ছা নেই : শিবির সভাপতি

কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই, তিন ছাত্রদল নেতার নামে মামলা

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ছাত্রশিবিরের

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা বর্জন— সমন্বয়ক-ডাকসু-শিবির-ছাত্রশক্তি ছাড়াই বৈঠক

ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে