সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা বর্জন— সমন্বয়ক-ডাকসু-শিবির-ছাত্রশক্তি ছাড়াই বৈঠক

Post Image

সংবিধান সংশোধনের লক্ষ্যে অংশীজনদের মতামত নিচ্ছে বর্তমান সরকারের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সবার মতামতের ভিত্তিতে সংবিধানের একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চায় তারা। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

তবে গণভোটের রায় বাস্তবায়ন না করায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) প্রতিনিধিসহ ছাত্রশিবির ও ছাত্রশক্তি কেউ এতে অংশ নেয়নি। বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ১০ম বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ছাত্রদল, কয়েকটি বাম ছাত্রসংগঠনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সিনথিয়া জাহীন আয়েশা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবির-ছাত্রশক্তি ছাড়া ১৫টি ছাত্রসংগঠনের প্রতিনিধি সেখানে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন।

ছাত্রশিবির বৈঠকে আমন্ত্রণ পেলেও অংশ নেয়নি জানিয়ে কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার এখনো সেই রায় বাস্তবায়ন করেনি। সেটি পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের এই উদ্যোগ নেওয়ায় আমরা বর্জন করেছি। আগামীকাল সংবাদ সম্মেলনে করে বিষয়টির বিস্তারিত জানানো হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৈঠকে এনসিপি-ছাত্রশক্তির কেউ অংশ নেয়নি। এর আগে মাহিন সরকারসহ একাধিক সাবেক সমন্বয়ক এই বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছিলেন। যেহেতু বৈঠকের আমন্ত্রণ ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছিল, সেহেতু বৈঠকে এনসিপি-ছাত্রশক্তির কেউ অংশ নিয়েছেন, এমন খবর পাইনি। 

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মোহাম্মদ সাকিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৈঠকে ছাত্রশক্তির কেউ অংশ নেয়নি। নিজেদের গ্রুপেও বিষয়টি নিয়ে তেমন আলোচনা ছিল না। 


এদিকে, দুপুরে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ফেসবুকে এই বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছেন। এক পোস্টে ভিপি লেখেন, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য 'সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি'র মতবিনিময় সভায় ডাকসু ভিপি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এবং ডাকসু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী এই প্রহসনের মতবিনিময় সভা প্রত্যাখ্যান করছি এবং বর্জন করছি।

জানা গেছে, জুলাই সনদ সামনে রেখে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবে বিশেষ এই কমিটি। এক্ষেত্রে তারা বিদ্যমান সংবিধান পুরোটাই পর্যালোচনা করবে। আগস্টের শুরুতে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা বর্জন— সমন্বয়ক-ডাকসু-শিবির-ছাত্রশক্তি ছাড়াই বৈঠক

ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তা

‘সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়’ মতবিনিময় সভা বর্জনের ঘোষণা সাদিক কায়েমের

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

‘যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে’

সর্বাধিক পঠিত

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম