শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শ্রমিকদের এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। সরকারের সঠিক পরিকল্পনা না থাকার কারণেই বর্তমান এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে দায় এড়ানোর সুযোগ নেই।

সোমবার পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যদি এই আন্দোলনে ফ্যাসিবাদের দোসররা ঢুকে থাকে এবং তারা যদি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে এর সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই নিতে হবে। কারণ, এটি সরকারের গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা। বর্তমান সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে; কিন্তু যারা এ দেশের শত্রু, যারা জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারপ্রধানকে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের গোয়েন্দা তথ্য জাতির সামনে পেশ করতে দেখিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত পাঁচ শ আন্দোলন মোকাবেলা করেছে। আন্দোলন তখনই থামবে, যখন সরকারের ওপর জনগণের আস্থা থাকবে। কিন্তু এই সরকারের ওপর তো জনগণের বিন্দুমাত্র আস্থা নেই। কারণ, তারা জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে এবং নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, পুনরায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে যখন দাম ১৮০০ টাকা ছিল, তখন খোলা বাজারে তা ২৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন এই দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাব, আপনারা রাজপথে নেমে আসুন। কারণ, রাজপথেই এই সরকারের জবাব দিতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ছাত্রশিবিরের

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা বর্জন— সমন্বয়ক-ডাকসু-শিবির-ছাত্রশক্তি ছাড়াই বৈঠক

ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তা

‘সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়’ মতবিনিময় সভা বর্জনের ঘোষণা সাদিক কায়েমের

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন