৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

Post Image

৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই ফেল করেছেন। এ ঘটনায় শিক্ষকদের হাতে ফুল দিয়ে প্রতিবাদ করেছে স্থানীয় ছাত্রদলের নেতারা।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৩০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৪৭ জনই ফেল করেছেন । পাসের হার মাত্র ১৭.৬৭ শতাংশ। চরম ফল বিপর্যয়ের প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতারা শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার সকালে কলেজের অফিস রুমে উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত হয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ অন্য শিক্ষকদের এই শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, উপজেলা ছাত্রদলের সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের অন্য নেতারা।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী জানান, পরীক্ষার ফলাফলের এমন বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। এর প্রতিবাদস্বরূপ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘ফুল আমাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে ভালো ফলাফল করতে পারে, সে বিষয়ে ছাত্রদলের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

এ বিষয়ে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ খবর

৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

ভোলাহাটে জিপিএ-৫ পাওয়া সাতজনই ছাত্রী, ছয়জন মাদ্রাসার

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন একনজরে

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার রুটিন দুয়েক দিনের মধ্যে

এইচএসসি শেষের আগেই না ফেরার দেশে রোজান, ফল দেখে কাঁদলেন বাবা

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন

আলিম ফলাফলে মাদরাসা বোর্ডে শীর্ষে টঙ্গীর তা’মীরুল মিল্লাত

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাইয়ের আলোচিত সেই কিশোর ফাইয়াজ

সর্বাধিক পঠিত

মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষামন্ত্রী

যেসব কলেজে ভর্তি হতে নিষেধাজ্ঞা দিল মন্ত্রণালয়

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কের পর জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী