কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমির

Post Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে পথসভা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। স্বাধীনতার পরবর্তী সময়ে এবারই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোন লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাত্রা করলো।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে জেলার কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়াগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। সাত দফা দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না।

তিনি বলেন, গোপালগঞ্জবাসী ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি ও আন্দোলনের সঙ্গে থাকবেন বলে তারা প্রত্যাশা করেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

জামায়াত আমির আরও বলেন, ‘আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি হচ্ছে, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও বাস্তবায়ন হয়ে যাবে।’

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজারও নারী-পুরুষ তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

এর আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়। সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেন লংমার্চের নেতারা।

গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ের পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

এরপর যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা করবেন ১১ দলীয় ঐক্যের নেতারা। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

লংমার্চের পথে বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বহরকে অভিবাদন জানাচ্ছেন। এসব স্থানে অনানুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা রয়েছে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের নেতাদের।

উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ে গত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ করে। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ইসলামপন্থী নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছে এটাই অনেকের অস্বস্তির কারণ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি

এনসিপির কোনো নেতাকে দেখা যায়নি লংমার্চের উদ্বোধনী সমাবেশে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমির

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

সমঝোতার জন্য নাসিরুদ্দিন-আসিফকে প্রার্থী করা হয়নি, শেষ পর্যন্ত লড়ে যাব: সারজিস

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

'গোপালগঞ্জের পথসভায় প্রমাণিত কাঁচা খেলোয়াড় না জামায়াত'

সর্বাধিক পঠিত

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা