বিএনপি কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

Post Image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একজন কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জানিয়েছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, বুধবার রাতে রাজাগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ডে একজন পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে নাটক সাজিয়েছে বিএনপি। যে কারণে তাকে তারা পুলিশে সোপর্দ করেনি। বিষয়টা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় ভোট প্রদান শেষে তিনি জানান, ওই ব্যক্তিকে বোরকা পরিয়ে তাকে দিয়ে ভোট চাওয়ার অভিনয় করিয়েছে বিএনপি। পরে টিকটকের মতো তার বিভিন্ন ভিডিও করে আনন্দ-উল্লাস করা হয়।

হোসেনপুরে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, দুই বছরের কারাদণ্ড

দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের জনগনের মধ্যে একটা স্বচ্ছ ও নিরপেক্ষ ধারণা তৈরি করা দরকার।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভুল্লী এলাকায় মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।

এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ২৯ সেপ্টেম্বর এই আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

পরে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেনের মধ্যে মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৩ হাজার ৮৩৩ ভোট। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই এখন উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রদল নেতার গুলিতে আহত যুবদলকর্মীর মৃত্যু

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তির দাবি

বিএনপি কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী

তাহসিফ সৌরির শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে বের হয়েছিল রক্ত

হাসিনার পালানোর ভিডিও ধারণ ও চাকরিচ্যুতিসহ নানাকিছু নিয়ে পডকাস্টে কথা বলেছিলেন তাহসিফ

সাত দফা দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ-সমাবেশ শনিবার

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেয়া হচ্ছে: সিইসি

সর্বাধিক পঠিত

জামায়াতের জান্নাতের টিকিট বিক্রির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী