ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের মতোই অন্যান্য নির্বাচনকেও গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় কমিশন। শুধু ঠাকুরগাঁওয়ের নির্বাচন নয়, সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইসি কাজ করছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভোটের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর সিইসি এসব কথা বলেন। মনিটরিং সেল পর্যবেক্ষণের সময় তার সঙ্গে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। সিইসি জানান, ইসি স্বচ্ছতায় বিশ্বাস করে। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে কমিশন বলেও জানান প্রধান নির্বাচন ক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের মতোই অন্যান্য নির্বাচনকেও গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় কমিশন। শুধু ঠাকুরগাঁওয়ের নির্বাচন নয়, সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইসি কাজ করছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভোটের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর সিইসি এসব কথা বলেন। মনিটরিং সেল পর্যবেক্ষণের সময় তার সঙ্গে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
সিইসি জানান, ইসি স্বচ্ছতায় বিশ্বাস করে। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে কমিশন বলেও জানান প্রধান নির্বাচন ক
মিশনার।







