মেয়াদ শেষ হলেই দায়িত্ব ছেড়ে দেওয়াই হোক আমাদের রাজনৈতিক সংস্কৃতি— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এমন মন্তব্য করেছেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।
তিনি বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের অনেকেই বিভিন্ন কাজে সহযোগিতা ও প্রয়োজনের তাগিদে চাকসুতে এসে খুঁজছেন। ফোনে পাবেন ইনশাআল্লাহ। চাকসু-৮ম ক্যাবিনেটের অনুজদের জন্য প্রস্তুত চাকসু ভবন।’
আজ বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব লেখেন, “চাকসু-২০২৫-এর কার্যকাল শেষ হয়েছে গত ২৩ অক্টোবর। ২২ অক্টোবর রাতেই চাকসু ভবনকে বিদায় জানিয়েছি। আমরা একটি দৃষ্টান্ত রেখে যেতে চাই, দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সময়মতো দায়িত্ব ছেড়ে দিয়ে নতুনদের পথ তৈরি করে দেওয়াই হোক আমাদের রাজনৈতিক সংস্কৃতি।
তিনি আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের অনেকেই বিভিন্ন কাজে সহযোগিতা ও প্রয়োজনের তাগিদে চাকসুতে এসে খুঁজছেন। ফোনে পাবেন ইনশাআল্লাহ। চাকসু-৮ম ক্যাবিনেটের অনুজদের জন্য প্রস্তুত চাকসু ভবন।”
প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর বিরতির পর ২০২৫ সালের ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা একই বছরের ২৩ অক্টোবর শপথ নেন। গঠনতন্ত্র অনুযায়ী, শপথ গ্রহণের তারিখ থেকে এক বছর ছিল সপ্তম কার্যনির্বাহী কমিটির মেয়াদ। সে অনুযায়ী, ২০২৬ সালের ২৩ অক্টোবর চাকসুর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়।







