হয়তো রোববারই ইরানে হামলা করতে পারি: ট্রাম্প

Post Image

ইরানে আবারও সামরিক হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রোববারই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। যদিও নতুন করে হামলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট।


মার্কিন সময় শনিবার ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রকে হয়তো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ‘কাজ শেষ করতে হবে’, অথবা দেশটির সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।


ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। আবার দুই দেশের মধ্যে বড় ধরনের চুক্তিও হতে পারে। তার ভাষায়, ‘হয়তো আগামীকালই (মার্কিন সময় রোববার) আমি হামলা চালাতে পারি। সেই সম্ভাবনা আছে। আবার আমাদের মধ্যে একটি দারুণ, বড় ও সুন্দর চুক্তি হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে।’


তবে ইরান চুক্তিতে সম্মত হলেও শেষ পর্যন্ত শর্তগুলো মেনে চলবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তি করতে চাইলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা সেটি বাস্তবায়ন করবে কি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছালে ইরান এখনো সামরিক পদক্ষেপ এড়াতে পারে বলেও উল্লেখ করেন তিনি।


ট্রাম্পের ভাষায়, ‘তারা সমঝোতা করতে চায়। কিন্তু সমস্যা হলো, তারা কি সেই সমঝোতা ধরে রাখতে পারবে?’


এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও সীমিত পরিসরে ‘এপিক ফিউরি’ অভিযান চালাতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানের নাম ছিল ‘এপিক ফিউরি’।


এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইরানে হামলা চালানো হবে না। তবে শুক্রবারই এক মার্কিন দূত জানান, চলতি সপ্তাহেই ইরানে হামলা হতে পারে। ফলে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হয়তো রোববারই ইরানে হামলা করতে পারি: ট্রাম্প

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর চালুর ঘোষণা

পবিত্র মক্কা ও মদিনায় আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুতিদের

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

সর্বাধিক পঠিত

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

“যুদ্ধকারীদের প্রার্থনা কবুল হয় না”— বিশ্বনেতাদের প্রতি পোপের কড়া বার্তা

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন