এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

Post Image

গত এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ হাজার ৯০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে দেশটিতে পরিচালিত এক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সীমান্ত দিয়ে অনুমতি ছাড়া দেশত্যাগের চেষ্টার সময় আটক হয়েছেন আরও ২২ জন।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা তথ্য গোপন করে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।


বর্তমানে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে ভিসা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।


ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য সৌদি কর্তৃপক্ষ ২০ হাজার ২৫২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠিয়েছে। এ ছাড়া আরও ৬ হাজার ৫৫৫ জনকে ফ্লাইটের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।


এদিকে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে বিজ্ঞপ্তিতে ফেরত পাঠানো ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হয়তো রোববারই ইরানে হামলা করতে পারি: ট্রাম্প

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর চালুর ঘোষণা

পবিত্র মক্কা ও মদিনায় আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুতিদের

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

সর্বাধিক পঠিত

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

“যুদ্ধকারীদের প্রার্থনা কবুল হয় না”— বিশ্বনেতাদের প্রতি পোপের কড়া বার্তা

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন