নিয়ম ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে চান ট্রাম্প!

Post Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার অধিকার আছে বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আইওয়ার সিউক্স সিটিতে এক সমাবেশে উপস্থিত লোকজনের সঙ্গে রসিকতা করতে গিয়ে তিনি এ কথা বলেন। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।

সমাবেশে ট্রাম্প বলেন, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা তিনি জানেন না। আইন অনুযায়ী, তার আবার নির্বাচনে লড়ার অনুমতি নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপি করে তার কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল বলে দাবি করে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কারণ, আমরা তিনবার জিতেছিলাম। তাই আমার মনে হয়, আবার নির্বাচনে লড়ার অধিকার আমার আছে।’ এ কথা বলার সময় তিনি হাসছিলেন এবং তার বক্তব্যে উপস্থিত লোকজন করতালি দেন।


এর আগেও একাধিকবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা বলেছেন ট্রাম্প। ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়তে তিনি খুবই আগ্রহী। একই বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসের এক সমাবেশে তিনি বলেছিলেন, ‘হয়তো আমাদের আরও একটি মেয়াদ থাকা উচিত।’ সে সময় তিনি তৃতীয় মেয়াদকে নিজের প্রাপ্য বলেও উল্লেখ করেন।


ট্রাম্পের মালিকানাধীন দোকানে গত বছর ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপিও বিক্রি শুরু হয়। চলতি বছরের জুলাইয়ে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে এমন একটি টুপি পরেও দেখা যায় তাকে। তবে তার ঘনিষ্ঠ সহযোগীরা তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়ার এসব বক্তব্যকে রসিকতা হিসেবে দেখেছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন গত বছর বলেছিলেন, ট্রাম্প এসব কথা বলে ডেমোক্র্যাটদের খোঁচা দিয়ে আনন্দ পান। সংবিধান সংশোধন করে ট্রাম্পের আবার নির্বাচনে লড়ার সুযোগ তৈরির কোনো পথ তিনি দেখছেন না বলেও জানান জনসন।


তবে ট্রাম্পের বিরোধীদের কেউ কেউ আশঙ্কা করছেন, তিনি বিষয়টি নিয়ে সত্যিই সিরিয়াস। ট্রাম্প নিজেও সংবিধানের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবারের সমাবেশেও তিনি বলেন, সংবিধানের সংশ্লিষ্ট বিধানটি বেশ স্পষ্ট এবং সেখানে ব্যতিক্রমের সুযোগ খুবই কম।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নিয়ম ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে চান ট্রাম্প!

পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ

মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে ইরান

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরায়েল

সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথির নতুন অস্ত্র

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সর্বাধিক পঠিত

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

“যুদ্ধকারীদের প্রার্থনা কবুল হয় না”— বিশ্বনেতাদের প্রতি পোপের কড়া বার্তা

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ