হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির

Post Image

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ পরিস্থিতিতে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।’

মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুতের সংকট নিয়েও উদ্বেগ জানান। তাঁর অভিযোগ, জনদুর্ভোগ কমানো ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।

ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের আমির লেখেন, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।’

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান লেখেন, ‘স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।’

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।’


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্তা বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির

পদের লোভ দেখিয়ে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ: বিএনপি নেতাকে অব্যাহতি

ডিআইজির বাড়িতে এমন অপকর্ম, আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট: জামায়াত আমির

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের ৯ মাসে বিএনপির অন্তর্কোন্দলে প্রাণ গেল ৪০ জনের

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার

সাংবাদিকদের ‘কু’ত্তার মতো পি’টানো দরকার’: এনায়েতুল্লাহ আব্বাসী

সর্বাধিক পঠিত

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুমারখালীতে বিএনপির ১২ নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: সাদিক কায়েম