জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

Post Image


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দিতে একটি গোষ্ঠী নানামুখী অপতৎপরতা চালাচ্ছে।


তিনি দাবি করেন, পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে ‘জুলাই বিপ্লব’কে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার এক ঘৃণ্য অপচেষ্টা চলছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।


স্ট্যাটাসে সাদিক কায়েম লেখেন, ‘অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করে দিতে নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার এক ঘৃণ্য অপচেষ্টা চলছে। বিশেষ করে গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে যে পরিকল্পিত প্রোপাগান্ডা ও ‘কনসেন্ট’ তৈরির খেলা চলছে, তা খুবই ভয়ংকর বার্তা দেয়!’


ডাকসু ভিপি আরও লেখেন, আশ্চর্যের বিষয় হলো, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী পারপাস সার্ভের যে তৎপরতা চলছে, সেখানে কিছু মিডিয়া সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে।


সাদিক কায়েম আরও উল্লেখ করেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল কিংবা আইনি মারপ্যাঁচে ফেলে বিপ্লবীদের হেনস্তা করার কোনো ষড়যন্ত্র সফল হয়ে যায়, তবে সম্মুখসারির ছাত্রনেতাদের থেকে শুরু করে জামায়াত, বিএনপি, এনসিপির শীর্ষ নেতাসহ আওয়ামী বিরোধী সকল শক্তিকেই এর ভুক্তভোগী হতে হবে। এমনকি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও হুকুমের আসামি হয়ে যেতে পারেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্তা বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির

পদের লোভ দেখিয়ে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ: বিএনপি নেতাকে অব্যাহতি

ডিআইজির বাড়িতে এমন অপকর্ম, আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট: জামায়াত আমির

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের ৯ মাসে বিএনপির অন্তর্কোন্দলে প্রাণ গেল ৪০ জনের

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার

সাংবাদিকদের ‘কু’ত্তার মতো পি’টানো দরকার’: এনায়েতুল্লাহ আব্বাসী

সর্বাধিক পঠিত

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

কুমারখালীতে বিএনপির ১২ নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল