ডিআইজির বাড়িতে এমন অপকর্ম, আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট: জামায়াত আমির

Post Image

ডিআইজির ভাড়া দেওয়া বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষকে আটক ও মাদক উদ্ধারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘বাংলাদেশ পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে।’

প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।’


পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।


তিনি আরও লেখেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই। এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।’


পোস্টের শেষাংশে ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!’ লিখে তরুণদের আরেকবার জেগে ওঠার আহ্বান জানান শফিকুর রহমান।


উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে মাদক উদ্ধারের পাশাপাশি ৮৪ জনকে আটক করা হয়। এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পদের লোভ দেখিয়ে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ: বিএনপি নেতাকে অব্যাহতি

ডিআইজির বাড়িতে এমন অপকর্ম, আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট: জামায়াত আমির

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের ৯ মাসে বিএনপির অন্তর্কোন্দলে প্রাণ গেল ৪০ জনের

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার

সাংবাদিকদের ‘কু’ত্তার মতো পি’টানো দরকার’: এনায়েতুল্লাহ আব্বাসী

‘জামায়াতের চট্টগ্রাম সিটি মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর জিএস ফরহাদই পারফেক্ট’

ঘুস নেওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

সর্বাধিক পঠিত

‘জামায়াত থেকে কওমি গ্রুপকে বের করতে পারলেই সরকারকে শেল্টার দিতে সুবিধা হবে হেফাজতের’

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা