হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

Post Image

সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন।

রোববার ইন্ডিপেনডেন্ট অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। এ বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধীকার দিচ্ছে ইসলামাবাদ।

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, সহায়তার ধরন ও পরিমাণ প্রকাশ করা কোনো জোটের রীতি নয়।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গড়ে ওঠা মক্কা যৌথ প্রতিরক্ষা জোটকে তিনি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক আখ্যা দিয়ে বলেন, এর কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। জোটভুক্ত কোনো দেশের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে সম্মিলিতভাবে তার জবাব দেওয়া হবে।

ইরানের সঙ্গে হুথিদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, উত্তেজনা কমাতে এবং সংযম বজায় রাখতে পাকিস্তান ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তার ভাষ্য, জোটটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি; বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য।

মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে আহমেদ শরিফ চৌধুরী বলেন, সংঘাত বাড়িয়ে কোনো দেশেরই লাভ নেই। তিনি বলেন, ‘আমাদের একে অপরের ওপর হামলা বন্ধ করতে হবে।’ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব না হলে মক্কা জোটের সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ইতিবাচক ধারায় এগোচ্ছে সম্পর্ক’—ঢাকার সঙ্গে বাণিজ্য আরো বাড়াতে চায় ইসলামাবাদ

বিরোধিতার নামে স্বৈরাচার ফেরানোর চেষ্টা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী

জামায়াত নেতার যে কথা শুনে ব্যথিত ইশরাক

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন বিএনপির এমপি রতন

মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

সর্বাধিক পঠিত

আদালতকে দলীয় স্বার্থে ব্যবহারের অপচেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল

দেশের স্বার্থে ঐক্যের আশাবাদ ছাত্রশিবির সভাপতির, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থি শক্তিকে প্রতিষ্ঠার ডাক ইশরাকের

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস