‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন বিএনপির এমপি রতন

Post Image

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ‘আবেগবশত’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘পাপের লাশ বাংলাদেশে আনতে চাই না’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।

কামরুজ্জামান লেখেন, ‘সম্প্রতি একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত বলেছিলাম, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।

তিনি বলেন, আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।

প্রসঙ্গত, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে এ মন্তব্য করেন কামরুজ্জামান রতন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ইতিবাচক ধারায় এগোচ্ছে সম্পর্ক’—ঢাকার সঙ্গে বাণিজ্য আরো বাড়াতে চায় ইসলামাবাদ

বিরোধিতার নামে স্বৈরাচার ফেরানোর চেষ্টা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী

জামায়াত নেতার যে কথা শুনে ব্যথিত ইশরাক

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন বিএনপির এমপি রতন

মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

সর্বাধিক পঠিত

আদালতকে দলীয় স্বার্থে ব্যবহারের অপচেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল

দেশের স্বার্থে ঐক্যের আশাবাদ ছাত্রশিবির সভাপতির, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থি শক্তিকে প্রতিষ্ঠার ডাক ইশরাকের

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস